মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মনোহরদীতে মডেল গ্রাম উন্নয়ন প্রকল্পের আওতায় পরিচ্ছন্ন হাফিজপুর গ্রাম গড়ে তোলার লক্ষ্যে কমিউনিটিভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষর ও অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এর উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এসময় মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ মুহাইমিন আল জিহান, মডেল গ্রাম উন্নয়ন প্রকল্পের উপদেষ্টা ড. মো: আনোয়ারুল হক, টিম লিডার মো: রফিকুল ইসলাম, সিনিয়র বর্জ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ খায়রুল আলম ভূঁইয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি মো: হারুন অর রশিদ, উপজেলা প্রকৌশলী হরষিত কুমার সাহা, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্য সচিব এ্যাড. আব্দুল হান্নান, চালাকচর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মাহমুদ হাসান ফোটন, হাফিজপুর মডেল গ্রাম উন্নয়ন প্রকল্পের সভাপতি ডা. আবুল হাশেম, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, জমি দাতা আসাদুজ্জামান বাদশাসহ, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের জন্য সঠিক বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে হাফিজপুর গ্রামকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক মডেল গ্রামে রূপান্তর করা সম্ভব হবে।
সভায় প্রকল্পের লক্ষ্য, বাস্তবায়ন পদ্ধতি এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে প্ল্যান্ট নির্মাণ কাজ সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করা হয়। উপজেলার হাফিজপুর এলাকায় এই প্ল্যান্ট নির্মান করা হবে।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :