মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

বান্দরবানে সব পর্যটন কেন্দ্র বন্ধে গণবিজ্ঞপ্তি জারি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ১১:৪০ পিএম

বান্দরবানে সব পর্যটন কেন্দ্র বন্ধে গণবিজ্ঞপ্তি জারি

বিপ্লব দাশ, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে টানা বর্ষণ বৈরী আবহাওয়ায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা বিবেচনায় আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সবগুলো পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। সোমবার (৬ জুলাই) রাত নয় টায় বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই বিধিনিষেধ আরোপ করা হয়।

জেলা প্রশাসন জানায়,কয়েকদিন ধরে বান্দরবান জেলায় অব্যাহত ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, বৈরী আবহাওয়া পরিস্থিতিতে নিরাপত্তা বিবেচনায় জেলার সব পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের অনুপ্রবেশ নিষিদ্ধ থাকবে। সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন’সহ জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো।

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!