শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপওার স্বার্থে বিকল্প রুটে চলবে খুলনা-ঢাকার নতুন ট্রেন

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ১০:১৬ পিএম

নিরাপওার স্বার্থে বিকল্প রুটে চলবে খুলনা-ঢাকার নতুন ট্রেন

ডেইলি খবর ডেস্ক: নিরাপত্তার স্বার্থে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস ও ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে খুলনার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সচল রাখতে বিকল্প পথে চালু করা হচ্ছে নতুন ট্রেন ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’।আগামী শনিবার (২৮ নভেম্বর) থেকে খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে চলাচল করবে ট্রেনটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের (সিওপিএস) কার্যালয় থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

পশ্চিমাঞ্চলের সিনিয়র সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, পারিপার্শ্বিক পরিস্থিতি ও সার্বিক অবস্থা বিবেচনায় যাত্রী এবং রেলওয়ের নিরাপত্তার স্বার্থে ট্রেন দুটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিকল্প রুটে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ পরিচালনা করা হবে।

রেলওয়ে সূত্র জানায়, নতুন ট্রেনটির কোচ বিন্যাস, মার্শালিং ও আসনসংখ্যা জাহানাবাদ এক্সপ্রেসের মতোই রাখা হয়েছে। ট্রেনটির নিরাপত্তা নিশ্চিত করতে খুলনা ও ঢাকার সংশ্লিষ্ট রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং পাকশী ও ঢাকার কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।সংগৃহীত ছবি

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!