আমিনুল ইসলাম সুমন (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের মিঠামইন অলওয়েদার সড়কে চালবোঝাই পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন।সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কে হাওরের মাঝামাঝি যায়গায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, মিঠামইন উপজেলার মহিষাকান্দি গ্রামের মনির হোসেন (৩৫), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) এবং ৬ বছর বয়েসী সন্তান আয়ান।মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যায় চাল বোঝাই একটি পিকআপ মিঠামইন থেকে অলওয়েদার সড়ক হয়ে ঢাকার উদ্দ্যেশ্যে যাচ্ছিলো। পথে ভাতশালা সেতুতে পৌঁছার আগে অষ্টগ্রাম থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা একই পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের সন্তান ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পিকআপের ড্রাইভারকে আটক করে পুলিশ। পিকআপটি জব্দ করা হয়েছে।এ ঘটনার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি মো. লিয়াকত আলী।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :