মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

কিশোরগঞ্জে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে হচ্ছে দেড় কিলোমিটার খাল খনন

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০১:৫৫ পিএম

কিশোরগঞ্জে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে হচ্ছে দেড় কিলোমিটার খাল খনন

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ): "আপনি হাত লাগালেই বদলে যাবে দেশ, সবার আগে বাংলাদেশ।" এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বেচ্ছাশ্রমে শত বছরের পুরনো দেড় কিলোমিটার খামা খাল খনন করছে এলাকাবাসী।সোমবার (২৩ মার্চ) সকাল থেকে উপজেলার খামা এলাকায় এই খাল খনন কর্মসূচী শুরু করেছে, খালটির আশেপাশের এলাকার কয়েক‍‍`শ মানুষ। কোদাল দিয়ে খনন করার পাশাপাশি রয়েছে এস্কেভেটরও।দীর্ঘদিন ধরে পলি জমাট হয়ে খালটি ভরাট থাকায় এর সুবিধা থেকে বঞ্চিত এলাকার লোকজন।
খালটি খনন হলে খামা বিল থেকে গোলডুবা বিল পর্যন্ত পানি চলাচল স্বাভাবিক হবে। খালের পানির মাধ্যমে আশেপাশের কয়েক হাজার হেক্টর কৃষি জমি আসবে সেচের আওতায়। এছাড়াও বাড়বে দেশিয় মাছের উৎপাদন।খালটি সম্পুর্ন খনন শেষ না হওয়া পর্যন্ত এক নাগাড়ে এ কর্মসূচী চলবে বলে জানায় এলাকাবাসী।
স্বেচ্ছাশ্রমে খাল খনন করতে আসা কয়েকজন বলেন, "আমরা এই কাজটি করে খুব আনন্দ পাচ্ছি। খালটি খনন হলে আমাদের কৃষি জমির জন্য অনেক উপকার হবে। এবং এ খাল থেকে দেশীয় প্রাকৃতিক মাছ ধরে বাজারে বিক্রি করে অনেকের সংসার চলবে।"যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার আল আশরাফ মামুন বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচীতে জনগণকেও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। আমরা এই উদ্যোগটা নিয়েছি। এটা একটা মডেল উদ্যোগ, সারা বাংলাদেশে এটা আমরা ছড়িয়ে দিতে চাই। আমরা মনে করি সরকার তার দায়ীত্ব পালন করবেই, পাশাপাশি আমরা জনগণও যদি দায়ীত্বশীল হই, তাহলে সরকারের কাজ অনেকটা সহজতর হবে।"
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!