বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

মনোহরদীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ছাগল বিতরণ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৫:৪৬ পিএম

মনোহরদীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ছাগল বিতরণ

মনোহরদী (নরসিংদী)  সংবাদদাতা  নরসিংদীর মনোহরদীতে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১২ মার্চ) বুধবার  বিকাল ৪টায় মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মনির হোসেন।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান বলেন, ভিক্ষাবৃত্তি একটি সামাজিক ব্যাধি। সরকার ভিক্ষাবৃত্তি নিরসনে বিভিন্ন পুনর্বাসনমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এই কর্মসূচির আওতায় যারা উপকরণ পাচ্ছেন, তারা যেন সেগুলো যথাযথভাবে ব্যবহার করে নিজেদের জীবিকা নির্বাহ করতে পারেন এবং সমাজে সম্মানের সাথে জীবনযাপন করতে পারেন। তিনি সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদেরও এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুনুর রশিদ, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় নির্বাচিত উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!