রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

জটিলতা কাটল: ১ অক্টোবর থেকে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১১:০৭ পিএম

জটিলতা কাটল: ১ অক্টোবর থেকে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম

ডেইলি খবর ডেস্ক: আগামী ১ অক্টোবর থেকে দেশে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আটকে থাকা ইউরেনিয়ামের চালান। আকাশসীমার অনুমতি জটিলতা কাটায় পর ইউরেনিয়ামের এই চালান পাঠাচ্ছে রাশিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবির হোসেন চ্যানেল টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন। ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি এসেছিল। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে বসানো হয়েছে।

উৎপাদনে গেলে এক-দেড় বছর পর পুরোটা না বদলে কয়েকটি ইউরেনিয়াম অ‍্যাসেম্বল (পরিবর্তন) করতে হয়। সে অনুযায়ী বাড়তি সেই জ্বালানির প্রথম চালান দেশে আসার কথা ছিল গত ২৪ সেপ্টেম্বর। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে ইউরেনিয়ামের চালান বাংলাদেশে আসে। এসব দেশের সবার আকাশসীমার অনুমতি না পাওয়ায় সম্প্রতি ইউরেনিয়ামের চালানের ফ্লাইটটি আটকে যায়। তবে নতুন করে সেই অনুমোদন মেলায় আগামী ১ অক্টোবর থেকে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি।

বিষয়টি নিশ্চিত করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবির হোসেন জানান, আকাশসীমার অনুমতি জটিলতা কাটায় ১ তারিখ থেকে জ্বালানি আসছে। শুধু তাই নয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সেফটি বাল্বে জটিলতা কাটাতেও পদক্ষেপ নেয়া হয়েছে। সব ঠিক থাকলে দ্রুতই উৎপাদনের দিকে যাবে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি। সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!