ডেইলি খবর ডেস্ক: বৈরী আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগরে ১৪ জেলেসহ ডুবে গেছে বরগুনার পাথরঘাটার ‘এফবি বরকত’ নামের একটি মাছ ধরার ট্রলার। এ ঘটনায় ট্রলারে থাকা সব জেলে নিখোঁজ রয়েছেন। সোমবার বিকালে পটুয়াখালীর মহিপুর থেকে ৫০ কিলোমিটার পূর্ব বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় দুর্ঘটনাটি ঘটে।
নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।তিনি জানান, সোমবার বিকালে পটুয়াখালীর মহিপুর থেকে ৫০ কিলোমিটার পূর্ব বঙ্গোপসাগরে মাছ শিকার করা অবস্থায় বৈরী আবহাওয়ায় ঢেউয়ের তোড়ে ডুবে যায় বরগুনার পাথরঘাটার আশরাফ কোম্পানির ট্রলারটি। প্রচণ্ড ঢেউয়ের কারণে
পার্শ্ববর্তী ট্রলারের জেলেরা ওই ট্রলারটি ডুবে যেতে দেখলেও জেলেদের উদ্ধার করতে পারেননি। তিনি আরও জানান, নেটওয়ার্কের মধ্যে এসে পাথরঘাটার আরেকটি ট্রলারের জেলেরা ট্রলার মালিক সমিতিকে ডুবে যাওয়ার ঘটনা মোবাইল ফোনে জানালে ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে কোস্টগার্ড ও নৌবাহিনীকে নিখোঁজ ১৪ জেলেকে উদ্ধারের সহায়তা চাওয়া হয়। তিনদিন আগে পাথরঘাটা থেকে মাছ শিকারের উদ্দেশ্যে গভীর সমুদ্রে রওনা হয় ‘এফবি বরকত’। ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :