ডেইলি খবর ডেস্ক: দেশের যমুনা সার কারখানা ফের চালু হচ্ছে। দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের অন্যতম রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) আবারও গ্যাস সরবরাহ শুরু করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। গ্যাস সরবরাহ শুরু হওয়ায় উৎপাদনে ফেরার প্রক্রিয়ায় প্রবেশ করেছে সার কারখানাটি। আজ রোববার দুপুর ১২টা থেকে কারখানাটির স্টার্ট-আপ কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন কারখানাটির উৎপাদন শাখার বিভাগীয় প্রধান ফজলুল হক রতন।
জেএফসিএল সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয় করা কারখানাটির দৈনিক ইউরিয়া উৎপাদন ক্ষমতা ১ হাজার ৭০০ মেট্রিক টন এবং অ্যামোনিয়া ১০৭৮ মেট্রিক টন। গ্যাস সংকটের কারণে ২০২৪ সালের জানুয়ারিতে কারখানাটির ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। দীর্ঘ ২২ মাস পর ২০২৫ সালের নভেম্বর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পুনরায় গ্যাস সংযোগ দিলে উৎপাদনে ফিরে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে গ্যাস সংকটে উৎপাদন কার্যক্রম আবারও বন্ধ হয়ে যায়। বন্ধের ৭ মাস পর পুনরায় আজ দুপুর ১২টায় যমুনা সার কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদনের প্রক্রিয়া শুরু হয়েছে।
কারখানাটির উৎপাদন শাখার বিভাগীয় প্রধান ফজলুল হক রতন বলেন, ‘দীর্ঘ সাত মাস পর গ্যাস সরবরাহ পেয়ে আজ দুপুর ১২টা থেকে স্টার্ট-আপ কার্যক্রম চলমান রাখা হয়েছে। এ কার্যক্রমে যমুনা সার কারখানাটিতে পুনরায় উৎপাদনে ফেরার প্রক্রিয়ায় প্রবেশ করেছে। স্টার্ট-আপের বিভিন্ন ধাপ সফলভাবে সম্পন্ন হলে আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে বাণিজ্যিকভাবে ইউরিয়া উৎপাদনে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’তথ্য-ছবি সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :