সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ঢাকা-টাঙ্গাইল সড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৮:০৭ পিএম

ঢাকা-টাঙ্গাইল সড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

আইন-অপরাধ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাস স্টেশন সংলগ্ন কাজলী ফার্মের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। এ সময় স্থানীয় জনতা নিজস্ব উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটি পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!