বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

দেশের ৩ এলাকায় ৮০ কিমি বেড়ে বজ্রঝড়ের শঙ্কা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ১১:০৬ এএম

দেশের ৩ এলাকায় ৮০ কিমি বেড়ে বজ্রঝড়ের শঙ্কা

ডেইলি খবর ডেস্ক:দেশের ৩ এলাকায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর তাদের ফেসবুক পেজে জানিয়েছে, রংপুর, লালমনিরহাট ও নীলফামারী জেলার কিছু স্থানে ২০ এপ্রিল সকাল ১১টার মধ্যে ঝোড়া হাওয়াসহ বজ্রবৃষ্টি/বৃষ্টি হতে পারে।
তারা সতর্ক করে বলেছে, রংপুর জেলার বিভিন্ন এলাকা বজ্রপাতের সম্মুখীন হতে যাচ্ছে। মনে রাখবেন, বজ্রপাতের শব্দ শুনছেন, এর মানে বজ্রপাতে আক্রান্ত হওয়ার সীমার মধ্যেই আপনি আছেন। এজন্য বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ যে শব্দটি শুনবেন সেই সময় থেকে কমপক্ষে ৩০ মিনিট ঘরেই অবস্থান করুন।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!