শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

তেলের সাপ্লাই চেইন ঠিক আছে, চাহিদা বেড়ে গেছে - পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৫:৩৭ পিএম

তেলের সাপ্লাই চেইন ঠিক আছে, চাহিদা বেড়ে গেছে - পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ): পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম বলেছেন, "দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ রয়েছে। সরকার আগের মতই সাপ্লাই দিচ্ছে। যদি দেখা যেতো সরকার পর্যাপ্ত সাপ্লাই দিতে পারে নাই, তাহলে বলা যেতো তেলের সংকট আছে। যদি একটি পাম্পে গিয়ে দেখেন পাঁচ হাজার লিটারের মধ্যে এই মাসে বিক্রি হয়েছে আট হাজার লিটার বা নয় হাজার লিটার। তার মানে সাপ্লাই চেইন ঠিক আছে, চাহিদাটা বেড়ে গেছে। যেখানেই যাই সেখানেই এক হাজার, পাঁচ‍‍`শ, সাত‍‍`শ মোটরসাইকেলের লাইন। হটাৎ করে কি এমন হয়েছে যে একসাথে কয়েক হাজার মোটরসাইকেল বেড়ে গেলো? এ গাড়িগুলো কোত্থেকে আসলো? হটাৎ করে কেন এরকম অবস্থা? আমি এক পোয়া খেতাম, এখন হটাৎ করে ক্ষিদা বেড়ে গেছে, এখন এক সের লাগে? এ বিষয়টি চিন্তা করতে হবে।"
আজ শুক্রবার (৩ এপ্রিল) কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই হাজারেরও অধিক কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনূষ্টানে এসব কথা বলেন তিনি। 
এসময় প্রতিমন্ত্রী আরও বলেন,  "বর্তমান সরকার জনবান্ধব সরকার, এই সরকার জনগণের সরকার। ফলে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বাড়লেও জনগণের কথা চিন্তা করে সরকার এই খাতে ভর্তুকি দিচ্ছি, ফলে বাংলাদেশে এখনো জ্বালানি তেলের দাম বাড়েনি।"
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!