আমিনুল ইসলাম সুমন (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদীতে ওয়ালটন প্লাজা’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৪ জুন) কটিয়াদী বাসস্ট্যান্ড সংলগ্ন ওয়ালটন প্লাজা প্রাঙ্গণে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপি এ মেডিকেল ক্যাম্পে ওয়ালটন পণ্যের গ্রাহকসহ স্থানীয় দরিদ্র, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ প্রদান করা হয়।
চিকিৎসাসেবায় ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম ও ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা কটিয়াদী’র ম্যানেজার রাসেল আহম্মেদ ও পুলেরঘাট ওয়ালটন প্লাজা’র ম্যানেজার আরিফ হোসেন ভূঁইয়াসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, ওয়ালটন শুধু পণ্য বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নয়, প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষেরা চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যসেবা পেয়ে উপকৃত হয়েছেন।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :