সোমবার, ১৫ জুন, ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

এবার চুয়াডাঙ্গা ও কুড়িগ্রাম সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টায় বিজিবির বাধা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ১২:৫৯ পিএম

এবার চুয়াডাঙ্গা ও কুড়িগ্রাম সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টায় বিজিবির বাধা

ডেইলি খবর ডেস্ক: চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১১ জন নারী-পুরুষকে পুশইনের চেষ্টা বডার গার্ড বাংলাদেশ (বিজিবির) বাধায় প্রতিহত হয়েছে। পরে তাদের ফিরিয়ে নিয়ে ভারত সীমান্তের কাছাকাছি রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। জানা যায়, শনিবার (১৩ জুন) দিবাগত ভোররাতে ৭৬/৭৭ পিলার দিয়ে ১১ জনকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় টহলরত বিজিবি তাদের প্রতিহত করে। পরে তাদেরকে ভারত সীমান্তের কাছাকাছি নিয়ে যায় বিএসএফ। এদের মধ্যে ৮ জন পুরুষ ও ৩ জন নারী। 
চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান,  পুশইনসহ সীমান্তের অপতৎপরতা রুখে দিতে বিজিবির টহল, গোয়েন্দা নজরদারি, অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে। 
অন্যদিকে, কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে দুই শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। রোববার ভোরে উপজেলার গয়টাপাড়া ও ইজলামারী সীমান্ত দিয়ে তাদের পুশইনের চেষ্টা করলে প্রতিহত করে বিজিবি। বর্তমানে তারা ভারতীয় সীমান্তের অভ্যন্তরে অবস্থান করছেন।বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তের আন্তর্জাতিক ১০৬০ ও ১০৬৭ নম্বর পিলারের পাশ দিয়ে ৯ জনকে পুশইনের চেষ্টা করা হলে বাধা দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে। ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!