আমিনুল ইসলাম সুমন (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জে বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে সদর উপজেলার দানাপাটুলী গ্রামের কিশোরগঞ্জ-নিকলী সড়কে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
এতে কয়েকশত নারী পুরুষ ও শিশুরা অংশ নেয়।
এসময় এরাকাবাসী অভিযোগ করে বলেন, অটোরিক্সার ভাড়া নিয়ে বাকবিতন্ডাকে কেন্দ্র করে পাশ্ববর্তী কটিয়াদী উপজেলার রায়খলা গ্রামের লোকজন দিনের বেলায় দানাপাটুলী গ্রামে দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে এসে হামলা চালায়। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও মানুষজনকে মারধর করে আহত করে।
তারা আরও বলেন, বহু বছর যাবত তুচ্ছ ঘটনায় রায়খলা গ্রামের লোকজন এ গ্রামের লোকজনের বাড়িঘর ভাঙচুর ও শারীরীক হয়রানি করে আসছে।
মানবন্ধন শেষে গ্রামবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে স্থানীয় জনপ্রতিনিধিসহ গ্রামবাসীরা অংশ নেয়। মিছিল শেষে বক্তব্য রাখেন বিক্ষোভকারীরা।
স্থানীয় দানাপাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ানম্যান মাজহারুল ইসলাম মাসুদ বলেন, রায়খলা গ্রামের চিহ্নিত সন্ত্রাসী বাক্কার ও সুরুজের নেতৃত্বে প্রকাশ্য দিবালোকে এ হামলার ঘটনা ঘটিয়েছে। এসময় তারা ভুক্তভূগী কয়েকটি পরিবারের বাড়িঘর ভাঙচুর করে আসবাবপত্রসহ মালামাল লুটপাট করে নিয়ে যায়। এর ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান চেয়ারম্যান।
অন্যান্য বক্তারা প্রশাসনের কাছে রায়খলা গ্রামের চিহ্নিত হামলাকারীদেরকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য মজিবুর রহমান, সাবেক মহিলা ইউপি সদস্য রত্না বেগম, বর্তমান ইউপি সদস্য শাহানা আক্তার, সাবেক ইউপি সদস্য শাহজাহান মিয়া, বর্তমান ইউপি সদস্য আমির হোসেন, সাবেক ইউপি সদস্য আলীমুন রমজান শামীম, আল মাহমুদ মোস্তফা, মো. মোশারফ হোসেন, আল আমিন, ফেরদৌস আলম, শাহজাহান সানাউল্লাহ এবং ইউনিয়ন বিএনপির সভাপতি রাসেল মাহমুদসহ কয়েকশত গ্রামবাসী।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :