শাহজাহান সাজু (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমীস্নানে অংশ নেয় লাখো পূণ্যার্থী। ভগবানের কৃপা ও পাপমুক্তির আশায় শিশু ও বৃদ্ধরাও বাদ যায়নি এ স্নান উৎসবে।বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত হোসেনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অষ্টমী স্নানোৎসবের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হোসেনপুর উপজেলা শাখা ও পৌর শাখা।
স্নান উপলক্ষ্যে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর, ঐতিহ্যবাহী কুলেশ্বরী বাড়ী ও কাচারী মাঠ এবং রামপুর বাজারে বসেছে অষ্টমীর মেলা।স্নানোৎসব ও মেলাকে কেন্দ্র উপজেলার সর্বত্রই উৎসবের আমেজ বিরাজ করে।জেলার ১৩টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও,নান্দাইল, ঈশ্বরগঞ্জ থেকেও পূণ্যার্থীরা অংশ নেন উৎসবে।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :