বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৮:০৭ পিএম

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠির ভট্ট বালিঘাটায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।নিহতরা হলেন, বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া ভবনা এলাকার আব্দুল কাদের, খুলনার দাকোপ উপজেলার বাহাদুর শিকদার ও মনির হোসেন মনির।কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাফর আহমেদ জানান, মোংলা থেকে মোটরসাইকেলযোগে তিন আরোহী খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক আব্দুল কাদের মারা যান। আহত দুজনকে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে আনা হলে তাদের দুজনকেও মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।ওসি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার ও ট্রাক জব্দ করা হয়েছে।সংগৃহীত ছবি
 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!