সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২

কিশোরগঞ্জে বাড়ির সামনে গর্তে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৯:৩৩ পিএম

কিশোরগঞ্জে বাড়ির সামনে গর্তে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের ইটনায় বাড়ির সামনে খেলতে গিয়ে পানিভর্তি গর্তে ডুবে ৪ বছর বয়েসি এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের খালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অর্ণব (৪) ওই গ্রামের বাসিন্দা শ্রাবণ মিয়ার ছেলে।স্বজনরা জানায়, ঘটনার সময় অর্ণবের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। অর্ণব বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। 

খেলতে খেলতে একপর্যায়ে সে সবার অজান্তে বাড়ির সামনে থাকা পানিভর্তি একটি গর্তে পড়ে যায়। কিছুসময় পর তাকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির সামনের গর্তের পানিতে অর্ণবকে ডুবন্ত অবস্থায় দেখতে পান তারা। তৎক্ষণাৎ শিশুটিকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রুকুনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি বিষয় প্রক্রিয়াধিন।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!