ডেইলি খবর ডেস্ক: রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আরো তিনজন আহত হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) ভোরে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি সেনাক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাঙামাটি থেকে কুতুবছড়ি বাজারে যাওয়ার পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এসময় পিকআপে থাকা চারজন নিহত ও আরো তিনজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম পাঠানো হয়েছে।
রাঙামাটির কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, চারজনের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপ উদ্ধারের চেষ্টা চলছে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :