সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

রৌমারীতে এবার গোডাউন ভেঙে সার লুট

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৬, ০৮:৫৪ পিএম

রৌমারীতে এবার গোডাউন ভেঙে সার লুট

আইন-অপরাধ ডেস্ক: কুড়িগ্রামের রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে শতাধিক বস্তা লুট করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে রৌমারী মহিলা কলেজপাড়াস্থ মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্দবেড় ইউনিয়নের ৩ নম্বরে ওয়ার্ডে মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজ ডিলার পয়েন্টে গভীর রাত থেকে সারের জন্য অপেক্ষা করতে থাকে এলাকার কৃষকরা। দীর্ঘসময় অপেক্ষা করতে করতে ডিলার না আসায় সকাল ১১টার দিকে উত্তেজিত জনতা ডিলারের গোডাউনের টিনের বেড়া ভেঙে শতাধিক সার নিয়ে যায়।

এ বিষয়ে মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজের ডিলার মো. মতিয়ার রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে সার বিতরণ করার কথা ছিল। পরিস্থিতি উত্তপ্ত থাকায় প্রশাসনের সহযোগিতায় ইউএনও’র কাছে যায়। এর মধ্যেই ধৈর্যহারা কৃষক শতাধিক ইউরিয়া সারের বস্তা নিয়ে যায়।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল আলম বসুনিয়া বলেন, সারের কোনো সংকট নেই। কৃষকরা ধৈর্য ধরে সার উত্তোলন করলে কোনো সমস্যা হবে না। আগামীকাল থেকে খোলাবাজারে সার দেয়ার ব্যবস্থা করবো। এতে সার নিয়ে গুজব আর খাটবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসান বলেন, আমি নিজেই বিভিন্ন সার ডিলার পয়েন্টে ঘুরে ঘুরে মনিটরিং করছি। একটি সার পয়েন্টে বিশৃঙ্খলা হয়েছিল। পরে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!