মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

রংপুরের পুলিশ কমিশনার বদলি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৬, ০৮:১৮ পিএম

রংপুরের পুলিশ কমিশনার বদলি

ডেইলি খবর ডেস্ত: আলোচিত চার খুনের ঘটনার পর রংপুর মহানগর পুলিশের কমিশনার আব্দুল মাবুদকে বদলি করা হয়েছে। তার পরিবর্তে পুলিশের বিশেষ শাখার ডিআইজি মাহবুবুর রশিদকে রংপুরের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে গত ১২ আগস্ট রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পান আব্দুল মাবুদ। এর মাত্র ১৩ দিনের মাথায় আবার তাকে বদলি করা হল।

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল ও তার স্ত্রী-সন্তানসহ ৪ জনকে হত্যার ঘটনায় গত ২৩ আগস্ট সংবাদ সম্মেলনে আসেন রংপুর মহানগর পুলিশ কমিশনার (আরপিএমপি) মোহাম্মদ আবদুল মাবুদ। তিনি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে।নির্মমভাবে চার খুনের বর্ণনা দিতে গিয়ে কান্নাও করেন পুলিশের এই কর্মকর্তা।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!