রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

গোলাপগঞ্জে তেল সংকট : বাইকারদের হাহাকার

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০২:২৩ পিএম

গোলাপগঞ্জে তেল সংকট : বাইকারদের হাহাকার

মীর কাওছার আহমদ, গোলাপগঞ্জ (সিলেট) : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় তীব্র জ্বালানি তেল সংকট দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে মিলছে না প্রয়োজনীয় তেল, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকসহ সাধারণ মানুষ।
শুক্রবার উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন গুলো ঘুরে দেখ যায়, হঠাৎ করে তেলের সরবরাহ কমে যাওয়ায় অধিকাংশ পাম্পই কার্যত বন্ধ বা সীমিত পরিসরে সেবা দিচ্ছে।এতে করে প্রতিদিনের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য এবং জরুরি কাজেও বিঘ্ন ঘটছে।
এদিকে অনেকেই শেষ ভরসা হিসেবে ছুটছেন ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর এলাকায়। তবে সেখানেও মিলছে না স্বস্তি—প্রতিজনকে মাত্র ২০০ টাকার তেল দেওয়া হচ্ছে, তাও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে।
বাইকাররা জানান, এভাবে সীমিত তেলে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ অবস্থায় দ্রুত জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!