শাহজাহান সাজু (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী ২ কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী অপর এক কিশোর। তাকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আজ রোববার বিকেলে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার ছয়সূতি ইউনিয়নের দাড়িয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতারা হচ্ছেন দরিয়াকান্দি এলাকার বিজয় (১৮) ও তার বন্ধু জাবির হোসেন (১৮)।ভৈরব হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, কুলিয়ারচর উপজেলার দারিয়াকান্দি এলাকায় এক মোটরসাইকেলে তিন বন্ধু ঘুরতে বের হয়েছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বিজয় ও জাবির। গুরুতর আহত অবস্থায় অপর কিশোরকে হাসপাতালে পাঠানো হয়। তার নাম পরিচয় এখনো জানা জায়নি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।তবে, দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত চলে যাওয়া আটক করা সম্ভব হয়নি। এ দুর্ঘটনায় পরবর্তী আইনি বিষয় প্রক্রিয়াধীন।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :