হাতীবান্ধা(লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাট জেলার হাতীবান্ধা সীমান্তে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনস্থ সিংগীমারী বিওপির টহলদল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্ত নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি বৃহস্পতিবার বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, আটককৃত মাদকদ্রব্য সমূহ ভারতীয় গাঁজা-২৯ কেজি, এস্কাপ সিরাপ-১৪১ বোতল এবং ভারতীয় ফেন্সিডিল-৪৪ বোতল। যাহার আনুমানিক সর্বমোট মূল্য-১,৭৫,৫০০/-টাকা (এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশত টাকা)। মাদকদ্রব্য/চোরাচালানী মালামাল আটকে স্থানীয় সীমান্তবর্তী জনগণ এবং সাংবাদিকগণের বিশেষ অবদান রয়েছে। ভবিষ্যতে আরও তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
এছাড়াও বিজিবি সীমান্তে কঠোর নজরদারির মাধ্যমে চোরাচালান প্রতিরোধসহ আন্তঃ রাষ্ট্রীয় অপরাধ দমনে সাবক্ষণিকভাবে নিয়োজিত রয়েছে।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :