ডেইলি খবর ডেস্ক: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের চারবারের নির্বাচিত সভাপতি আবু সরকার।
সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি দুদু মিয়া ও সাধারণ সম্পাদক হুমায়ুন খানের স্বাক্ষরিত এক পত্রে তাঁকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি নির্বাচিত করার বিষয়টি নিশ্চিত করা হয়।
আবু সরকার দীর্ঘদিন ধরে সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি চারবার সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন।
তাঁর এ অর্জনে সিলেটের পরিবহন শ্রমিকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি পরিবহন শ্রমিকদের অধিকার ও কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :