শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

সমাজ বিরোধী কাজে কেউ সহযোগিতা করলে গ্রেফতার করা হবে - স্বাস্থ্য মন্ত্রী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ১০:১৯ পিএম

সমাজ বিরোধী কাজে কেউ সহযোগিতা করলে গ্রেফতার করা হবে - স্বাস্থ্য মন্ত্রী

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, সমাজ বিরোধী কাজে কেউ সহযোগিতা করলে তাকেই গ্রেফতার করা হবে এ ছাড়া তিনি   সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন সাংবাদিকরা যেন সব সময় নেগেটিভ না হয়ে পজেটিভ লিখেন তাহলে  ভালো কাজে জাতি উৎসাহিত হবে। শুক্রবার (১২ মার্চ) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে মনোহরদী প্রেস ক্লাব আয়োজিত আলোচনা সভা,  ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তিনি আরোও বলেন,  আজ থেকে ২ বছর আগে সরকার চালালো আর আজকের সরকার চালানো অনেক পার্থক্য রয়েছে । এখনকার যে তরুণ প্রজন্ম,  সাংবাদিক, বুদ্ধিজিবী,  বিরোধী দল সবাই আমাদের দিকে বাজপাখির মতো তাকিয়ে আছে নোট করার জন্য  আমরা কি করি৷ সমাজ এখন দুর্নীতির বিরুদ্ধে,  আমরা খারাপ কাজ করলে মানুষ জেগে ওঠবে৷ 
মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া, মনোহরদী থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ  আমিনুর রহমান সরকার দোলন ও মনোহরদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন বর্মণ।
এসময় আরো উপস্থিত ছিলেন,  নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম,  সাবেক সহসভাপতি বিশ্বজিৎ সাহা, সহসভাপতি  কাজী আনোয়ার কামাল,  সদস্য শ্যামল মিত্র,  মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব মো. এড.হান্নান মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, ইফতার ও দোয়া মাহফিলের আহবায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন, সদস্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধাগণ,উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ,রাজনৈতিক নেতৃবৃন্দ , ওলামা মাশায়েখ, ও স্হায়ী গণ্যমান্যব্যক্তিবর্গ।

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!