শাহজাহান সাজু (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) দুপুরে জেলা শহরের কাচারি বাজার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।কিশোরগঞ্জ সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আল-নূর তারেক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় এজাহারনামীয় আসামি আব্দুর রাজ্জাক। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :