শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

কিশোরগঞ্জে তাবলীগ জামাতে গিয়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৭:৫২ পিএম

কিশোরগঞ্জে তাবলীগ জামাতে গিয়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু

আমিনুল ইসলাম সুমন (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জে তাবলীগ জামাতে গিয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৩ ঘন্টা পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

আজ শনিবার (২৫ জুলাই) দুপুরে সদর উপজেলার নীলগঞ্জ বাজার নদীর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফয়সাল (২২) কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের ডুবাইল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোমেন মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফয়সাল কয়েকজন মুসুল্লীর সাথে নীলগঞ্জ বাজার জামে মসজিদে তাবলীগ জামাতে গিয়েছিলেন। আজ দুপুর সাড়ে বারোটার দিকে বাজারের নদীর ঘাটে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যান তিনি। খবর পেয়ে দ্রুত পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরীদল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায়। বিকাল পৌনে চারটার দিকে ঘটনাস্থলের কাছাকাছি যায়গা থেকে ফয়সালের মরদেহ উদ্ধার করা হয়।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!