রবিবার, ১৪ জুন, ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

কিশোরগঞ্জে সিএনজিচালিত অটোরিক্সার চাপায় মোটরসাইকেলআরোহী সৌদী প্রবাসি নিহত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০২:১২ পিএম

কিশোরগঞ্জে সিএনজিচালিত অটোরিক্সার চাপায় মোটরসাইকেলআরোহী সৌদী প্রবাসি নিহত

আমিনুল ইসলাম সুমন (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিএনজিচালিত অটোরিক্সার চাপায় মোটরসাইকেলআরোহী এক সৌদী প্রবাসি নিহত হয়েছেন।
রোববার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মির্জাপুর-মঠখোলা সড়কের মির্জাপুর শশ্মানঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রুবেল মিয়া (২৬) উপজেলার চরফরাদী ইউনিয়নের কাহেৎধান্দুল গ্রামের খুরশিদ মিয়ার ছেলে। তিনি সৌদিআরবে থাকেন। মাস দেড়েক আগে সৌদিআরব থেকে ছুটিতে দেশে এসেছিলেন।
স্থানীয়রা জানায়, দুপুরের দিকে মোটরসাইকেল যোগে রুবেল অপর এক প্রবাসী বন্ধুকে সঙ্গে নিয়ে বাহাদিয়া এলাকা থেকে বাড়িতে যাচ্ছিলেন। পথে মির্জাপুর শশ্মানঘাট এসময় অপর একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান রুবেল মিয়া। সঙ্গে সঙ্গে দ্রুত গতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন রুবেল মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!