শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বাসে অগ্নিসংযোগ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬, ০৪:৪০ পিএম

সাভারে বাসে অগ্নিসংযোগ

আইন-অপরাধ ডেস্ক: ঢাকার সাভারে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় পার্কিং করা অবস্থায় লাব্বাইক পরিবহনের বাসটিতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে বাসের ভেতরের প্রায় সম্পূর্ণ অংশই পুড়ে গেছে। নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাসটিতে অগ্নিসংযোগ করতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। সাভার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, পার্কিং করা একটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!