বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

চলতি মাসের পাঁচদিনে প্রবাসীরা পাঠালেন ৬ হাজার ৩০৯ কোটি টাকা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৬, ১২:৩৯ এএম

চলতি মাসের পাঁচদিনে প্রবাসীরা পাঠালেন ৬ হাজার ৩০৯ কোটি টাকা

ডেইলি খবর ডেস্ক: চলতি বছরের অক্টোবর মাসের প্রথম পাঁচদিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৫১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ছয় হাজার ৩০৯ কোটি ৯০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। এর মধ্যে গত সোমবারই প্রবাসী আয় এসেছে এক হাজার ৩৪০ কোটি ৭০ লাখ টাকা।

মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মুখপাত্র আরিফ হোসেন জানান, গত বছরের অক্টোবর মাসের প্রথম পাঁচদিনে রেমিট্যান্স এসেছিল ৪২ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২১ দশমিক ৪০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৯১০ কোটি ৪০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৮০০ কোটি ৮০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৭০ শতাংশ।ফাঈর ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!