ডেইলি খবর ডেস্ক: চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ২৬ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৪৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ৩০ হাজার ১৫৯ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। এর মধ্যে গতকাল সোমবার প্রবাসী আয় এসেছে ১২ কোটি ২০ লাখ ডলার বা এক হাজার ৫০০ কোটি ৬০ লাখ টাকা। মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মুখপাত্র আরিফ হোসেন জানান, গত বছরের অক্টোবর মাসের প্রথম ২৬দিনে রেমিট্যান্স এসেছিল ২১৬ কোটি ৬০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ২০ শতাংশ। চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২৬ অক্টোবর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ১০৪ কোটি ৪০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।
গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৯৭৫ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৩০ শতাংশ।ডলারের ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :