সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

অক্টোবরের ২৪ দিনে প্রবাসীরা পাঠালেন ২৬ হাজার ২৮৫ কোটি টাকা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৬, ১১:৪৭ পিএম

অক্টোবরের ২৪ দিনে প্রবাসীরা পাঠালেন ২৬ হাজার ২৮৫ কোটি টাকা

ডেইলি খবর ডেস্ক: চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ২৪ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ২৬ হাজার ২৮৫ কোটি ১০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। এর মধ্যে গত ছয়দিনে (১৯ থেকে ২৪ অক্টোবর) প্রবাসী আয় এসেছে ২৯ কোটি ৪০ লাখ ডলার বা তিন হাজার ৬১৬ কোটি ২০ লাখ টাকা।
আজ রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মুখপাত্র আরিফ হোসেন জানান, গত বছরের অক্টোবর মাসের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ছয় দশমিক ৭০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২৪ অক্টোবর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ৭২ কোটি ৯০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৯৫৮ কোটি ৮০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১১ দশমিক ৯০ শতাংশ।ফাইর ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!