বুধবার, ০৫ আগস্ট, ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৫৯ বিলিয়ন ডলার

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬, ১০:৩৩ পিএম

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৫৯ বিলিয়ন ডলার

ডেইলি খবর ডেস্ক: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের সর্বশেষ হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৪ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫৯ বিলিয়ন ডলারে।ঝড়ঁঃয অংরধহং ্ উরধংঢ়ড়ৎধ

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর মধ্যে গ্রস রিজার্ভের পরিমাণ ৩৬,৫৯২ দশমিক ৬৮ মিলিয়ন মার্কিন ডলার বা ৩৬ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। এছাড়া আন্তর্জাতিক মানদণ্ড বা বিপিএম৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১,৭৭৬ দশমিক ২৭ মিলিয়ন মার্কিন ডলার বা ৩১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম তিন দিনে (১-৩ আগস্ট) দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৪০৬ মিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের ২২০ মিলিয়ন ডলারের তুলনায় ৮৪ দশমিক ৪ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, শুধু ৩ আগস্ট একদিনেই দেশে ১৩৩ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।

চলতি অর্থবছরের শুরু থেকে ৩ আগস্ট পর্যন্ত (জুলাই-৩ আগস্ট) মোট রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ২৬৫ বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ২ দশমিক ৬৯৮ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৬-২৭ অর্থবছরের ৩ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৯ শতাংশ বেড়েছে।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!