ডেইলি খবর ডেস্ক: চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশে রেকর্ড ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সদ্য বিদায়ী জুন মাসজুড়ে দেশে ২ হাজার ৮০৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এরমধ্যে শুধু ৩০ জুন দেশে ১২০ মিলিয়ন ডলার এসেছে। যেখানে গত বছরের জুন মাসজুড়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৮২৩ মিলিয়ন ডলার।
সবমিলিয়ে জুলাই ২০২৫ থেকে ৩০ জুন, ২০২৬ পর্যন্ত দেশে ৩৫ হাজার ৫৬২ মিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। যেখানে আগের অর্থবছরে (জুলাই ২০২৪-৩০ জুন, ২০২৫) দেশে রেমিট্যান্স এসেছিল ৩০ হাজার ৩২৯ মিলিয়ন ডলার। ফাইর ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :