বুধবার, ১০ জুন, ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

সখিপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৯:৩৭ এএম

সখিপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪

ভ্রাম্যমান প্রতিনিধি: সাত সকালেই  টাঙ্গাইলের সখিপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ভোর ৫টার দিকে সখিপুর-সাগরদিঘী সড়কের কালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সখিপুর থানার ওসি হেলাল উদ্দিন। 
তিনি জানান, ভোর ৫টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুরগিবাহী পিকআপে থাকা চারজনের মৃত্যু হয়।মরদেহগুলো উদ্ধার করে সখীপুর থানায় নেওয়া হয়েছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ চলছে। এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!