ডেইলি খবর ডেস্ক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। আজ রোববার (২৪ মে) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নে মিয়ানমার সীমান্তের জিরোপয়েন্টের ৪১নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন– মৃত ঞোমং তংচঙ্গ্যা ছেলে অক্যমং তংচঙ্গ্য (৪০), মৃত উইমং তংচঙ্গ্যার ছেলে চিক্যং তংচঙ্গ্য (৩৪), সুনি অং তংচঙ্গ্যা ছেলে শৈফুচিং তংচঙ্গ্য (৩২)। তারা সবাই ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বালুক্যা পাড়ার বাসিন্দা।পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুর ১টার দিকে তুমব্রু শূন্য রেখার ৪১নং পিলার সংলগ্ন এলাকায় কলা বাগানে কাজ করতে যান তিনজন। এ সময় সীমান্ত এলাকায় মিয়ানমারের পুতে রাখা স্থল মাইন বিস্ফোরণ হলে অংক্যমং তঞ্চঙ্গ্যা নামে এক ব্যক্তি নিহত হন। এরপর তাকে উদ্ধার করতে গেলে সঙ্গে থাকা অপর দুজনও মাইন বিস্ফোরণে নিহত হন।খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশসহ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :