বুধবার, ১০ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৌ-শাশুড়ির মৃত্যু

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৪:৩৬ পিএম

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৌ-শাশুড়ির মৃত্যু

আমিনুল ইসলাম সুমন (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদীতে গোয়াল ঘরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৌ-শাশুড়ির মৃত্যু হয়েছে।শুক্রবার (৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা ওই গ্রামের প্রবাসী জাহাঙ্গীর মিয়ার মা মোছা. মেহেরা খাতুন (৫০) ও তার স্ত্রী খালেদা আক্তার (৩২)।
স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে বৌ এবং শাশুড়ি দুজন তাদের বাড়ির গোয়ালঘরে কাজ করতে যান। এ সময় ওই ঘরে থাকা বিদ্যুতের খোলা তার জানালার গ্রীলে লেগে থাকায় জানালায় ধরতে গেলে বিদ্যুতায়িত হয়ে দুজনই গুরুতর আহত হন। স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!